চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, মসলাসহ নিত্যপণ্যের দাম কমানো ; সারা দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা ; দুর্নীতিবাজ, লুটপাটকারী ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার, সারা দেশে সল্পমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, ঈদের পূর্বে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর বারোটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির আহবানে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য তসলিম উর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সন্মানীত সদস্য ও জেলার অন্যতম নেতা ইসরারুল হক, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি আবু নাসের অনিক, জেলা সদস্য পলাশ বিশ্বাস, কৃষক নেতা সিরাজুল ইসলাম, সাহাবুদ্দিন বাটুল প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
- যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের
- নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
- সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
- জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
- মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
- রামপালে চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে বিপাকে সম্পদ হারানো পোল্ট্রি ব্যবসায়ী
- ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা

