বাংলার ভোরা প্রতিবেদক :

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে শহরের জেল রোডে কুইন্স হাসপাতালের বিপরীতে মুক্তিযোদ্ধা মার্কেটে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভোজনের দ্বিতীয় শাখার উদ্বোধন করেন মানবাধিকার কর্মী ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোপ ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম মারুফ হোসেন, সমাজ সেবক মহব্বত হোসেন, সাংবাদিক গোলাম মোর্তজা মনি, জয়ন্ত বসু, হাসফিকুর রহমান পরাগ, কাজী সুফী, ব্যবসায়ী শেখ শাহজাহান, শেখ আশিকুজ্জামান রাফিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভোজন’ এর স্বত্বাধিকারী শেখ মাখফুরুজ্জামান ছোট জানান, ভোজনরসিকদের জন্য মানসম্মত এবং বৈচিত্রময় ফাস্ট ফুড তৈরী এবং সরবরাহে আমরা অতীতের মতো সচেষ্ট থাকবো। ইতোমধ্যে আমাদের পুরনো কাস্টমাররা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

Share.
Exit mobile version