বাংলার ভোর প্রতিবেদক
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,
সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা,
সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।
মোট তিনটি গ্রুপে অর্ধশতাধিক প্রতিযোগি প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেয়।
