নিজস্ব প্রতিবেদক
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অভিযোগ করেছে যশোর শহরের পুরাতন পৌরসভা এলাকার ডোম সমাজ পঞ্চায়েত কমিটি। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে এ অভিযোগ জানান তারা।
পঞ্চায়েত কমিটির সভাপতি পান্না লাল ডোম অভিযোগে বলেন, শহরের তালতলা ঢাকা রোড হরিজন কলোনীর পঞ্চায়েত ও তালতলা পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে তাদের প্রচলিত ব্যবসার উপর হস্তক্ষেপ ও মাসিক চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অপরাগতা জানালে তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ ও আমাদের মা-বোনেদের নামে মিথ্যা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সেই সাথে আমাদের বাড়িঘর ও সম্পদের উপর নানা রকম হামলার অপপ্রচেষ্টা করছে।
তিনি বলেন, তাদের অভিযোগ পুলিশি অভিযানে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় আমরা পঞ্চায়েতবাসি সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখানে বসবাসকারী ত্রিশটি পরিবার আতংকের মধ্যে দিনাতিপাত করছি।
পঞ্চায়েতের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা যশোর পৌর মেয়র ও জেলা প্রশাসকের কাছে বিষয়গুলির সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
শিরোনাম:
- যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
- মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
- নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
- বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
- দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
- শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

