বাংলার ভোর প্রতিবেদক

যশোরনড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় কোটি ১৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোরনড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালায়। সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোন নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

Share.
Exit mobile version