বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে একটি কার্গো পরিবহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় কোম্পানি কমান্ডার আজিজুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ দুই জনকে আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।

মঙ্গবার সন্ধ্যায় বিজিবি এক বার্তায় বিজিবির যশোর ব্যাটালিয়ন এর অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে,৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২টি শাড়ি, ৩ কেজি জিরা, ২টি মোবাইল ফোন, ৬ কেজি কিসমিস, ৫ হাজার ৭২৯টি বিভিন্ন খাদ্যসামগ্রি, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিকস সামগ্রীম জব্দ করা হয়।

বার্তায় আরো জানান, মাদকদ্রব্য সহ দুইজন এবং মালিকবিহীন বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক করা হয়।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত।

Share.
Exit mobile version