নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম-নিবন্ধক) মিজানুর রহমান বলেছেন গত ১০ বছরে যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের কোন উন্নয়ন হয়নি। সমবায় ইউনিয়নকে এগিয়ে নিয়ে নিতে আগামী দুই মাসের মধ্যে সকল ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ি মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নকে আর্থিক সক্ষমতা আরো বাড়াতে হবে হবে।
যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের উদ্যোগে গতকাল দুপুরে মুজিব সড়কের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম-নিবন্ধক) মিজানুর রহমান ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাস, মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা শ্যামল কর্মকর্তা তারিকুল ইসলাম।
যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সদস্য আবু সেলিম রানা , গোলাম মোস্তফা প্রমুখ।
শিরোনাম:
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের

