বাংলার ভোর প্রতিবেদক
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক যশোরের কার্যালয়ে ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, লেখক, গবেষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা অধ্যাপক কাজী শওকত শাহী, জিয়া পরিষদ যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজা মোস্তফা, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক মাস্উদ জামান, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন, উদীচী যশোরের সহ সাধারণ সম্পাদক শাহেদ নওয়াজ প্রমুখ।

এ সময় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডাবলু, ডায়মন্ড ক্লাবের সম্পাদক চঞ্চল সরকার, স্কুল শিক্ষক মোদাচ্ছের হোসেন, কবি কাজী নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৫ জুন জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি, আলোচনাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করার জন্য একটি উপ কমিটি গঠন করা হয়।

Share.
Exit mobile version