রামপাল সংবাদদাতা

রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৪ টায় উপজেলার পেড়িখালী বাজারে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, শেখ আব্বাস আলী, আকবর হোসেন আকো, কামাল হোসেন, সেলিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সদস্য তরফদার এনামুল হক প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া,

যুবদল নেতা মাসুদ রানা, মৎস্য দলের সভাপতি সাইদুর রহমান, কৃষকদলের সভাপতি এহেশামুল হক, মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, জুলাই যোদ্ধা ও যুবদল নেতা মহিদুল ইসলাম,

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামীতে উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যোগ নেতা কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যাক্ত করা হয়।

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নারীরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version