বাংলার ভোর প্রতিবেদক

র‌্যাব-৬ যশোরের সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইবোনকে গ্রেফতার করেছে। আটকরা হলো বকচর কবরস্থান রোডের লুৎফর শেখের দুই মেয়ে ফরিদা বেগম ও বকচর মাঠপাড়ার ফাতেমা বেগম। দুই বোনের কাছ থেকে ১৯ হাজার ৮শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই বোন আটকর‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শুক্রবার (৩১ মে) রাতে তারা জানতে পারেন বকচর কবরস্থান এলাকার একটি ফ্লাট বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক র‌্যাবের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বড় বোন ফরিদার বাড়ির কমডের ফ্লাস ট্যাংকির ভিতর থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে প্রায় দেড়লাখ টাকা উদ্ধার করা হয়। আটক ফরিদা জিজ্ঞাসাবাদে জানায়, তার আপন ছোট বোন ফাতেমার কাছেও ইয়াবার আরও একটি চালান রয়েছে। ফরিদার দেয়া তথ্য অনুযায়ি বকচর মাঠপাড়ায় ফাতেমার বাড়িতে অভিযান চালানো হয়। ফাতেমার খাটের নিচ থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, তারা দুই বোনসহ তাদের একটি চক্র রয়েছে। যারা যশোর থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। তারা নিজেরাই বোরকা পরে শরীরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তাদের সহযোগিদের আটকে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

Share.
Exit mobile version