ফকিরহাট সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে এইচএসসি ২০২৬ ও স্নাতক তৃতীয় বর্ষ সমাপনী পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. রফিকুজ্জামান শাহীনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সেকেন্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এস এম মাহবুব মোর্শেদ লালন, পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক সভাপতি শেখ ইফতেখার আহমেদ পলাশ, অভিভাবক সদস্য শেখ সালাউদ্দিন লিঠ।
শুরুতে অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মানিত করেন কলেজের শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক সৈয়দ মো. মাসুম, সেকেন্দার আলী শেখ, সরদার আহম্মেদ আলী, চৌধুরী লায়লা আরজু।
এ সময় আরও বক্তব্য দেন অত্র কলেজের শিক্ষার্থী আখি দাস, মাধবী বসু, লিমা খাতুন, মাহবুবা তাসনিম, ফজলে রাব্বি।
অনুষ্ঠানে বক্তারা পরিপূর্ণ সিলেবাস অধ্যায়নের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে ভালো ফলাফল করে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। সেই সাথে পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের উপর তাগিদ দেন।
এসময় স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন।
আস্ন এইচ এস সি পরীক্ষায় মোট ৩৪৩ জন ও স্নাতকে ৪০ জনসহ মোট ৩৮৩ জন শিক্ষার্থীকে এডমিট কার্ড বিতরণ করা হয়।
পরে অতিথিরা প্রধানমন্ত্রীর গাছ লাগানো কর্মসূচির অংশ হিসাব কয়েকটি ফলজ গাছ রোপণ করেন।
Share.
Exit mobile version