শার্শা সংবাদদাতা
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের শার্শায় প্রথমবারের মত পালিত হলো যশোর মুক্ত দিবস।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সরকারি শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ময়দানে জাতীয় সংগীতের মাধ্যমে দিবসটির কর্মসূচি সূচনা হয়। এরপর দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় র্যালিটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে যেয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু ও কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিনসহ মুক্তিযোদ্বা নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
শিরোনাম:
- উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
- বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
- মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
- যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
- কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
- বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
- তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা

