মাগুরা প্রতিনিধি
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ৫ম বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেল চারটায় শালিখা উপজেলা মিলোনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে।
প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসন সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শংকর বিশ্বাস, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, সাংবাদিক জিআরএম তারিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

