বাংলার ভোর প্রতিবেদক
শিল্পী এসএম সুলতান জন্মশতবর্ষ উৎসব উপলক্ষে আজ গ্রাফিতি উন্মোচন ও শিল্পকর্ম প্রদর্শনী করা হবে। সকাল ১০টায় চারুপীঠ ভবনের দেয়ালে সুলতানের পেইন্টিং অবলম্বনে গ্রাফিতি অঙ্কন উন্মোচন এবং শিল্পী সুলতান স্মরণে আঁকা শিল্পকর্ম নিয়ে চারুপীঠ আর্ট গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধন করবেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. সুরাইয়া রহমান (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। এর পর চিত্রাংকন উৎসবে অংশগ্রহণকারি শিশু আঁকিয়েদের সম্মাননা প্রদান। বেলা ১১ টায় চারুপীঠ প্রাঙ্গণে গুরু ভাই-বোনদের দিনব্যাপি মিলন মেলা অনুষ্ঠিত হবে। এ সময় শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পী বলদেব অধিকারী, ভাস্কর মাহবুব জামাল শামিম, পটুয়া নিখিল চন্দ্র, এফ.এম. মনিরুজ্জামান শিপু, সান্ত্বনা শাহরিণ নিনিসহ অনান্য শিল্পীদের নিয়ে দিনব্যাপি জলরঙের ছবি অঙ্কন ও সুলতান স্মৃতি রোমন্থন অনুষ্ঠান হবে। শিল্পী এস. এম. সুলতান জন্মশতবর্ষ উৎসব ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিরোনাম:
- বাঘারপাড়ায় বিএনপির দু’পক্ষের সমাবেশ আহ্বানে ১৪৪ ধারা
- পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- ঝিকরগাছায় শিশু কল্যাণ বোর্ডের মতবিনিময় সভা
- রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- কপিলমুনি অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় বিশেষ অভিযানে ৬ প্রতিষ্ঠানে জরিমানা
- শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যাকাণ্ডের প্রধান আসামি আটক
- নবনির্বাচিত এমপি গাজী নজরুলকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

