শ্যামনগর সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে আনোয়ারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা মায়েরমুখে লাথি দিয়ে দাঁত ভেঙে দিয়েছে তারই এক গুণধর ছেলে। পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার কলবাড়ি গ্রামে।
পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে ঐ বৃদ্ধাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে ভুক্তভোগী নারী মারধরের অভিযোগে সন্তান মনিরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তোভোগী বৃদ্ধার ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, শুক্রবার পারিবারিক বিষয়ে বাদানুবাদের একপর্যায়ে মনিরুল তার মায়ের মুখে লাথি দিলে সামনের একটি দাঁত ভেঙে যায়। এঘটনায় ভাবি ফেরদৌসি ইসলাম ঝর্ণাসহ বড় ভাইয়ের বিরুদ্ধে তার মা মামলা করেছেন।
অভিযুক্ত মনিরুল ইসলামের মুটোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।
শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দীন জানান রাতে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
