শ্যামনগর সংবাদদাতা:
শ্যামনগরে কর্তব্যরত সাংবাদিক ও পৌরসভার কাউন্সিলরদের সাথে রোববার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে মতবিনিময় করেছেন ইতালি প্রবাসী মোস্তফা আবু বক্কর।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য রাখেন ইতালি প্রবাসী মোস্তফা আবু বক্কর। তিনি তার বক্তব্যে বলেন সমাজে ছিন্নমূল মানুষের জন্য, দুর্ঘটনাকবলিত মানুষের পাশে তথা মসজিদ মাদ্রাসা এবং দুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন সেবা করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ইতালিতে প্রবাসী জীবন যাপন শেষে বর্তমান ঢাকা ও শ্যামনগরে বসবাস করবেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে তার এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় শ্যামনগরের কর্তব্যরত সাংবাদিকসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- চৌগাছায় প্রেমঘটিত বিরোধে যুবক খুন আহত ১ (ভিডিও সহ)
- কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারিকে নিরাপদ দুধ উৎপাদনে প্রশিক্ষণ
- শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
- সুন্দরবনে জেলে হত্যা : দোষীদের শাস্তির আশ্বাস বন প্রতিমন্ত্রীর
- শার্শায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত
- জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- যশোরে এলপি গ্যাসের সাত দোকানে অভিযান জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

