বাংলার ভোর প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় নির্বাহে পরিবার আর্থিক সংকটে পড়ায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বাজার সংলগ্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ ভর্তি করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের গ্রীন ২ ইউনিটের ইএফ ওয়ার্ড (তৃতীয় তলা)’র ২৮ নম্বর বেডে প্রফেসর ডাক্তার মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে আরও দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে।

দুর্ঘটনার পর চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতাল-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ে ইতোমধ্যে বিপুল অংকের টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আরও অর্থের প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার। সীমিত আয়ের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ অবস্থায় মানবিক বিবেচনায় তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান মানুষদের প্রতি আবেদন জানিয়েছেন রানার পরিবার।

তার চিকিৎসা সহায়তায় সহযোগিতা করতে আগ্রহীরা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ বা আর্থিক

সহায়তা পাঠাতে পারবেন-
বিকাশ (পার্সোনাল): ০১৩০০৮৩২৮৬৮
নগদ (পার্সোনাল): ০১৪০০৯৩৫৫৪০
ব্যাংক হিসাব: জেমস আব্দু রহিম রানা, অ্যাকাউন্ড নং-১৬৩১০১০১৯৫৮৯১, ডাচবাংলা ব্যাংক, যশোর শাখা, বাংলাদেশ।

Share.
Exit mobile version