ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্ত মঞ্চে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী এবং পুরস্কার বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে সেলিম রেজা এবং লুবনা তাক্ষী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান।
অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা পুরস্কার পেয়েছে তারা হল – আকিজ কলেজিয়েট স্কুল থেকে প্রথম ও দ্বিতীয় হয়েছে সুমাইয়া আক্তার মিম ও রিফা তাসফিয়া। তৃতীয় ও চতুর্থ হয়েছে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ থেকে নাঈম হোসেন ও নিপু কুমার ঘোষ এবং পঞ্চম হয়েছে ঝিকরগাছা মহিলা কলেজের ইরিন জাহান।
মাধ্যমিক স্কুল পর্যায়ে যারা পুরস্কার পেয়েছে তারা হলো-বদরুদ্দিন মুসলিম হাই স্কুল থেকে প্রথম তাজিন আফরোজ, দ্বিতীয় আকিজ কলেজিয়েট স্কুল থেকে ফারহান নাদিম, তৃতীয় ও চতুর্থ বদরুদ্দিন মুসলিম হাইস্কুলের আবিদ হাসান আব্দুল্লাহ ও সাকিবুজ্জামান সিয়াম, এবং পঞ্চম আকিজ কলেজিয়েট স্কুলের সাকিবুল হাসান।
বিজ্ঞান প্রকল্প উপস্থাপনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল, দ্বিতীয় হয়েছে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ এবং তৃতীয় শিমুলিয়া ডিগ্রি কলেজ।
মাধ্যমিক পর্যায়ে প্রকল্প উপস্থাপনে কাজী নাহিয়ান হাসিন আবরার ইতোবা এবং সাআদ বিন আসাদ ইমনের নেতৃত্বে প্রথম ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম হাই স্কুল, দ্বিতীয় ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় এবং তৃতীয় ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুল।
শিরোনাম:
- যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

