সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন, রচনা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, ডা. ইসমাত জাহান সুমনা প্রমুখ। এ সময় ৬ টি ইভেন্টে বিজয়ী ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Share.
Exit mobile version