সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, ৩৩ বিজিবি সিও লে. কর্নেল আশিকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ,

জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আছাদুজ্জামান,

সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ডিডি নাজমুন্নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, পিপি অ্যাড. আব্দুস সাত্তার প্রমুখ।

সভায় মডেল মসজিদ স্থাপন, শহরের যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা উন্নতিকরণসহ বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

Share.
Exit mobile version