সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে একটি ম্যাগনেটিক সীমানা পিলারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরঘাটা নিমতলা এলাকার দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, সীমানা পিলার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নগরঘাটার নিমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বরুন মন্ডলের বাড়ি থেকে কয়েকটি কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অভিযান পরিচালনা করেছে উপ পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার ও সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
শিরোনাম:
- বিছানায় স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক
- খুলনা বিভাগের ৩৬ আসনে জিতলেন যারা
- কালীগঞ্জে নির্বাচনী ফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
- ঝিকরগাছায় নিজ কেন্দ্রেই হেরেছেন বিএনপি প্রার্থী
- আজ ভালোবাসা দিবস : নির্বাচনের প্রভাবে গদখালীর ফুল বাজারে ধস
- যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়
- যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী
- খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার

