সাতক্ষীরা সংবাদদাতা
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে মদ, শাড়ি, ওষুধ ও চশমা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন ভোমরা বিওপি সদস্যরা সদর থানার শ্মশান মাঠ এলাকা থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও ওষুধ। কাকডাঙ্গা বিওপি টহল দল কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের শাড়ি। এবং তলুইগাছা বিওপি সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ ও সুলতানপুর বিওপি টহল দল বর্মিতলা এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও চশমা জব্দ করে। জব্দকৃত মালামাল স্থানীয় সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
