শ্যামনগর প্রতিনিধি
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় সুন্দরবনের ভিতরে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি।
নিহত বাচ্চু গাজী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং ৪ সন্তানের জনক।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামান চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। ইতোমধ্যে তার মৃত্যু ঘটে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, মনিরুজ্জামানের মরদেহ ফিরিয়ে আনতে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
##
শিরোনাম:
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
- ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
- পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
- শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
- যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
- শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
- যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর

