বাংলার ভোর প্রতিবেদক
যশোর থেকে প্রকাশিত দৈনিক সুবর্ণভূমি পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ কার্যালয়ের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পত্রিকার প্রকাশক এজাজ উদ্দিন টিপুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পাদক আহসান কবির বাবু। এ সময় শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বর্ষিয়ান রাজনীতিক অ্যাড. রবিউল আলম, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক একারাম-উদ-দ্দৌলা,
লোকসমাজ প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বাংলার ভোর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দিপু,
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসসহ সাংবাদিক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
