অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকান্ডের পাঁচ দিন পর ১০ নম্বর এজাহারভুক্ত আসামি বাবুল আক্তারকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী হয়ে থানায় হত্যার মামলা দয়ের করেন। মামলায় স্থানীয় ওবেদ ফারাজীর ছেলে শাহীন ফারাজীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিরা হলেন কেএম আলী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম শেখ ও তার ভাই আলমগীর শেখ, আজিম শেখ, রিপন গাজী, বিল্লাল হোসেন, রুহুল আমিন খাঁ, রাসেল মিনা। ঘটনার মোটিভ উদঘটন পূর্বক প্রকৃত আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, মুরাদ হত্যা ১০ নম্বর আসামি বাবুলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত আছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম:
- “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
- বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
- যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
- নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
- যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
- গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
- নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
- যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম

