Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অপরাধীদের কোন ছাড় নেই : নবাগত পুলিশ সুপার

যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
banglarbhoreBy banglarbhoreMarch 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের নবাগত পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, অপরাধী যেই হোক কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোন ছাড় নেই। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রওনক জাহান আরও বলেন, জনগণের পুলিশ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাহিনী, যাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। ৫ আগস্টের পর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কিছুটা বেড়েছে। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় থাকুক।

তিনি বলেন, উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নিবে। যশোরবাসীকে সাথে নিয়ে জেলা পুলিশ প্রশাসন কাজ করবে।

সভায় যশোর জেলার গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, যশোর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন রহমান, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক জুয়েল মৃধা, আবদুল কাদের, কাজী আশরাফুল আজাদ, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রজন্ম একাত্তরের প্রকাশক ও সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আবদুল ওয়াহাব মুকুল, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) রাজিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন প্রমুখ।

নবাগত পুলিশ সুপার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.