কোটচাঁদপুর সংবাদদাতা
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বেসামাল পরিস্থিতিতে আত্মগোপনে থাকা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনকে অপসারণ করা হয়েছে। সরকার পতনের পর থেকে উপজেলা পরিষদ এবং এলাকাতেও তাদের খোঁজ নেই বলে জানা যায়।
অন্তর্বর্তীকালিন সরকার উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ কওে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে এরপর প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, একক আধিপত্য ও ক্ষমতার অপব্যবহার করে এডিবি সহ উপজেলার বিভিন্ন দপ্তর, এবং সরকারের নানা উন্নয়ন মূলক প্রকল্প থেকে অর্থ লোপাটের বিস্তার অভিযোগ উঠেছে। এ বিষয় জানতে উপজেলা চেয়ারম্যানের মুঠোফোন একাধিক বার কল করা হলেও রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
##
শিরোনাম:
- যশোরে সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্তের ১০৬ নিয়োগ অনিশ্চিত
- যশোর ও ঝিনাইদহে ট্রেন দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
- মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ
- কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
- বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আঃলীগ নেতা গ্রেপ্তার
- পাইকগাছায় লিডার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার