Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবশেষে থানায় চাঁদাবাজি মামলা রেকর্ড

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

প্রথমে এড়িয়ে দিলেও আদালতের নির্দেশে চাঁদাবাজির মামলা নিতে বাধ্য হয়েছে থানা পুলিশ। গত ৮ আগস্ট যশোর সদর উপজেলার রূপদিয়া এক প্রবাসির স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদাদাবিতে জমি দখল, ভাংচুর ও গাছপালা কেটে নেয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী একই এলাকার প্রবাসি আব্দুল আহাদের স্ত্রী শাহানারা খানম বাদী হয়ে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানা পুলিশ মামলাটি রেকর্ড করতে বাধ্য হয়।

আসামিরা হলেন, একই এলাকার আশরাফুজ্জামান ও ফরহাদ হোসেন এবং ফরহাদ হোসেনের ছেলে নুরুন্নবী।
বাদী শাহানারা খানম মামলায় বলেছেন, বাদীর স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। একটিমাত্র শিশু মেয়েকে নিয়ে বাড়িতে তিনি বসবাস করেন। বিভিন্ন সময় বাদীর স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টাসহ হুমকি দিয়ে আসছে আসামিরা। এর আগে জমি দখলের চেষ্টায় বাধা দেয়ায় বাদীকে মারপিটের চেষ্টা করে। ফলে গত ১৫ জুলাই বাদী কোতোয়ালি থানায় ১০৪৮ নম্বর একটি সাধারণ ডায়েরি করেন। ওই জিডি তদন্তের জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অস্বীকার করায় গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তন হওয়ায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে। ৮ আগস্ট দুপুর ১২টার দিকে ওই তিনজন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে সাথে নিয়ে দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে যায়। এ সময় তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। গালি দিতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে বাড়ির সিসি ক্যামেরা ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং গাছপালা কেটে ফেলে। এরপরে বাদীর স্বামীর জমি দখল করে নেয়।

এ সময় বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই ব্যাপারে কোতোয়ালি থানায় গেলে পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া সাত কার্যদিবসের মধ্যে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। বাধ্য হয়ে ৬ সেপ্টেম্বর রাতে থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেন ওসি আব্দুর রাজ্জাক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.