Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
  • মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
  • জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
  • গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
  • প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
  • ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
  • শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবৈধ ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের নগর শ্যামনগর

অজ্ঞাত কারনে নীরব কর্তৃপক্ষ
banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

শ্যামনগরে অনভিজ্ঞ প্যাথলজিস্ট আর মানহীন যন্ত্রপাতি, সাথে অস্বাস্থ্যকর পরিবেশ সবকিছু মিলে মানুষের জীবন নিয়ে সেবার নামে চলছে তেলেসমাতি। সরকারি অনুমোদন ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সকল বিধি মালার পাতা উল্টিয়ে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলা জুড়ে ডায়াগনস্টিক ও ক্লিনিকের নামে চালাচ্ছে অপব্যবসা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কটোর নির্দেশনার পরও মাঠপর্যায়ে কোন পদক্ষেপ না থাকায় দিন দিন অদৃশ্য অপশক্তির আচ্ছাদনে বেড়েই চলেছে এই সকল অবৈধ প্রতিষ্ঠান। আর তা নিয়ে জনগণের মনে বাসা বেধেছে নানান প্রশ্ন।

জানা গেছে, উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ফ্লাট ভাড়া নিয়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার। বিভিন্ন নামি-দামি ডাক্তারের সাইনবোর্ড টাঙিয়ে নিজেদের ঠিক করার দালালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় রোগীদের কৌশলে এসব বেনামী হাসপাতালে ভর্তি করে উধ্বট সব রোগের ভয় দেখিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা। সেই সাথে নানারকম টেস্ট দিয়ে তা করানো হচ্ছে অনুমোদনহীন প্যাথলজি সেন্টার থেকে। এতে রোগী সুস্থ হওয়া তো দূরের কথা উপরন্ত হয়ে পড়ছে আরো শোচনীয় পর্যায়ে। একপর্যায়ে রোগী বা তাদের স্বজনরা অধৈর্য হয়ে গেলে বড় ডাক্তার দেখানোর নাম করে আবারো নতুন কোন একজনকে নিয়ে এসে হাতিয়ে নেয়া আরো বেশি টাকা। আর এসব বড় ডাক্তার নামধারীরা এসে রোগীর নানা মারাত্মক রোগের কথা বলে জানায় দ্রুত অপারেশন না করলে রোগী মারাও যেতে পারে এমন কথা বলে নিয়ে যায় ওটিতে। আর সেখানে ভুল অপারেশনে মারা যাওয়ার নজিরও একেবারে কম না।

তবে এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানান আমি ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশসহ লাইসেন্সবিহীন ক্লিনিক ও মানহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ ক্লিনিক জরিমানা ও সিলগালা করে বন্ধ করার প্রস্তাব পাঠিয়েছি। আইনের ফাঁকফোকর দিয়ে পুনরায় কোনো অজানা শক্তির বলে বহাল তবিয়তে তারা সেগুলো চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আমার জানামতে শ্যামনগর উপজেলার শহর ও গ্রামে ২৫ টি ক্লিনিক হাসপাতাল (ক্লিনিক) ও ৫০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার মধ্য ২০২৪ সাল নাগাদ লাইসেন্স নবায়ন করার আবেদন দিয়েছে শুনেছি।

সাতক্ষীরার সিভিল সার্জন সুস্পষ্টভাবে গণমাধ্যমকে জানিয়েছেন যে সকল ক্লিনিক গুলো স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালার পরিপন্থী এবং লাইসেন্সবিহীন অনুমোদন ছাড়া নিজ গতিতে চলছে সেগুলো অচিরেই বন্ধ করে দেয়াা হবে বলে জানান সিভিল সার্জন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

    November 17, 2026

    মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    November 17, 2026

    যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.