Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবৈধ সারে সয়লাব নেংগুড়াহাট অঞ্চল

banglarbhoreBy banglarbhoreFebruary 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুর উপজেলার নেংগুড়াহাটের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে সয়লাব হয়ে গেছে ভেজাল সাতে। কিছু অসাধু ব্যবসায়ীরা এ ভেজাল সারের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে গেলেও নিঃস্ব হচ্ছে কৃষকরা। সেই সাথে উপজেলার অনুমোদিত বৈধ সার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা পড়ছেন চরম বিপাকে।
অভিযোগ উঠেছে আসল না নকল সেটা বোঝার ক্ষমতা না থাকায় অধিকাংশ কৃষক ভেজাল ও নিম্নমানের সার কিনে প্রতারিত হচ্ছে। এসব সার জমিতে দেয়ার পর কাজ হচ্ছে না।
অভিযোগ উঠেছে হাজরাকাটি বেলতলা বাজারের এক প্রভাবশালী ব্যবসায়ী নিজ কারখানায় তৈরি করছেন এসব ভেজাল সার। এছাড়া শায়লা বাজারের অপর সার ব্যবসায়ী দুই ভাইয়ের বিরুদ্ধেও ভেজাল সার কারবারের অভিযোগ উঠেছে।
জানা যায় মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকায় রাজগঞ্জ কাঠালতলা, পারখাজুরা, বেলতলা, ঝাঁপাবাজার, ডুমুরখালী, খাটুরাবাজার, মদনপুর বাজার খেদাপাড়া বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ট্রাক, আলমসাধু, করিমন, ভ্যান ও মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ভেজাল সার আনা হচ্ছে। অথচ সার বিপণন নীতিমালায় বলা আছে সারের সংকট দেখা না দিলে। এক উপজেলা সার অন্য উপজেলায় বিক্রি করা যাবে না। তারপরও রাতের আঁধারে বিভিন্ন এলাকা আসছে অবৈধভাবে সার। যার অধিকাংশ ভেজাল ও নিম্নমানের। এতে করে সাধারণ কৃষকরা আসল আর ভেজালের তফাত করতে না পেরে ভেজাল সার কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এ অবস্থায় তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি কামনা করেছেন।
মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। তবে এ বিষয়ে বিস্তারিত খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানান।

নেংগুড়াহাট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.