Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে জনতার রায়ে সরদার অলিয়ার ও সাফিয়া নির্বাচিত

ভাইস চেয়ারম্যান তারু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী
banglarbhoreBy banglarbhoreMay 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে সরদার অলিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে ৫০ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট। নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা. সাফিয়া খানম নির্বাচিত হয়েছেন। হাঁস প্রতীকে তিনি ৪২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে মিনারা পারভীন পেয়েছেন ৪১ হাজার ৩১৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একজন প্রার্থী হওয়ায় আখতারুজ্জামান তারুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা (নওয়াপাড়া) নিয়ে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ৯০ জন। যার মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৭৫৩, পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৩৩৫ ও হিজড়া ভোটার ২ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের জানান, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোট কেন্দ্র ছিল ৮১টি। ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হয়েছে। সবকটি ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট বৈধ ভোটার সংখ্যা এক লাখ ২ হাজার ২৯২। বাতিল ভোট ৫২১টি। সর্বমোট প্রদত্ত¦ ভোটের সংখ্যা ১ লাখ ২ হাজার ৮১৩টি। প্রদত্ত্ব ভোটের শতকরা হার ৪৭.১৪%। চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে সরদার অলিয়ার রহমান ও ভাইস চেয়ারম্যান পদে (মহিলা) ডা. সাফিয়া খানমকে বেসকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একজন প্রার্থী হওয়ায় আখতারুজ্জামান তারুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.