Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু
  • ধর্ষণ মামলায় খালাস পেলেন যশোরের চিকিৎসক রাফসান জানি
  • বাবার আশ্রয় না পেয়ে বিপাকে তিন ভাইবোন দুই নাবালকের রাত কাটল উঠানে
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামের মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী ‘রকেট’ ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও মুচলেকা দিয়ে মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত বলেন, ‘আলোচনা ও মুচলেকা দেওয়ার পর নিহত জাহানারা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

    October 18, 2026

    ধর্ষণ মামলায় খালাস পেলেন যশোরের চিকিৎসক রাফসান জানি

    October 18, 2026

    বাবার আশ্রয় না পেয়ে বিপাকে তিন ভাইবোন দুই নাবালকের রাত কাটল উঠানে

    October 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.