Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে প্রতিবেশিকে মারপিট ও বাড়িঘর লুটপাটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJuly 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি বাড়ির সদস্যদেরকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বার্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের মতিয়ার রহমান শেখের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত মতিয়ার রহমান শেখের ছেলে আহাদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার ধোপাদী গ্রামের হাসান আলী সরদার, শহর আলী সরদার, আছাদুল সরদার, হাসিব সরদার, বুরহান সরদার ও তুহিন সরদার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। এরই জেরে ৮ জুলাই দুপুরে দা, শাবল ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মতিয়ার রহমানের বাড়িতে হামলা চালায় হাসান আলী গং। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর শুরু করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে তাদের আঘাতে মতিয়ার রহমান (৬৫) তার স্ত্রী শাহনাজ বেগম (৫০) ও পুত্রবধূ শিমু (২৪) গুরুতর আহত হন। এসময় ঘরের ভেতরে থাকা সোকেস ভেঙ্গে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, চার আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি চার আনা ওজনের আংটি নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভাঙচুর লুটপাট ও মারধরের ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী হাসান আলী সরদার বলেন, আমরা কারো উপর হামলা চালাইনি, লুটপাটও করিনি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.