Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ
  • ‘ঝিকরগাছায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে থাকা হবে
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
  • সিজারের ২৮ দিন পর প্রসূতির মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ
  • ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য
  • ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreJuly 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। লেখাপড়া ও খেলাধুলার মধ্যদিয়ে আজকের শিশু আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা প্রাশসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. সাফিয়া খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল প্রমুখ।

এর আগে একই মাঠে বিকেল ৪ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলায় ধূলগ্রাম চন্দনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জিএস শেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের জুঁই ২টি ও সুমনা একটি করে গোল করেন। একই মাঠে বিকেল ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের ফাইনালে ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-১ গোলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের তানভীর হোসেন ৫টি, আলফাজ ও স্বপন দাস একটি করে গোল করেন। এছাড়া রানার আপ দলের পক্ষে একমাত্র গোল করেন ফাহিম মুন্সী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ

    October 13, 2026

    ‘ঝিকরগাছায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে থাকা হবে

    October 13, 2026

    সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.