অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বুইকারা আল হেলাল একাডেমী সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার সভাপতি আলী আকবার মোড়ল, যশোর জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম সদস্য ইমরান আকুঞ্জি। সার্বিক তত্বাবধানে ছিলেন, হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন।
##
শিরোনাম:
- বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
- স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
- যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
- সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
- পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
- যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
- যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )

