অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন (পদ্মবিলা হুজুর) নামের (৬০) এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। এবং নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকজি জুট মিলস্ লিমিটিডের কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকলে তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যুবরণ করেছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহগ করা হবে।
শিরোনাম:
- চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
- ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
- মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
- সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
- সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
- রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
- চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
- মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন