অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে ভৈরব নদের ভেতর অবৈধভাবে গড়ে তোলা আরো ১০টি জেটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ।
আজ (বৃহস্পতিবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মধ্যপুর গ্রামে নওয়াপাড়া ট্রেডার্স ও জয়েন্টের ঘাট, নওয়াপাড়া কাঁচা বাজার ঘাট, শংকরপাশা গ্রামে রফিক গাজীর ঘাট, ফেরিঘাট সংলগ্ন সেলিম ফারাজীর ঘাট, নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন মাস্টার ট্রেডিং ঘাট, চেঙ্গুটিয়া গ্রামে জয়েন্ট ট্রেডিং ঘাট, একই এলাকায় সরকার ট্রেডার্সের ঘাট, নওয়াপাড়া জুট মিল সংলগ্ন আকিজ ঘাটসহ নদীর জমিতে অস্থায়ীভাবে তৈরি করা কয়েকটি অবৈধ গাইড ওয়াল ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। এ সময় নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ, অভয়নগর থানা পুলিশ, নৌপুলিশের সহযোগিতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ঘাটে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদে স্থানীয় সংসদ সদ্য এনামুল হক বাবুল ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে বক্তব্য দেয়ার পর নড়েচড়ে বসে সংশ্লিস্ট প্রশাসন। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
শিরোনাম:
- সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
- যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
- যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
- যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
- তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
- যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
- বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার