Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিজের হাতে খোঁড়া কবরে যাওয়ার অপেক্ষায় রহিম !
  • যশোরে আইনজীবীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জাল তালাকনামা তৈরির অভিযোগ
  • যশোরে এনসিপির মতবিনিময় সভা
  • শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
  • শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: হেলপার নিহত
  • মাগুরায় নারীসহ ৩ মা#দক কারবারি গ্রে#প্তার, ৮ হাজার পিস ই#য়াবা উদ্ধার
  • নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগর বিএনপির নতুন সভাপতি মতিয়ার, সম্পাদক ডাবলু

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গণতান্ত্রিক প্রক্রিয়ায় যশোরের অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে। শীর্ষ পদের নির্বাচিত নেতারা হলেন, সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও এফ এম গিয়াস উদ্দিন।
শুক্রবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝখানে জুমার নামাজ বিরতি দিয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোট গ্রহণ করে কেন্দ্র করে প্রার্থী ও কর্মী সমর্থকদের পদচারণায় গোটা পৌর কমিউনিটি সেন্টার এলাকা মুখরিত হয়ে ওঠে। শীর্ষ চারটি পদের মধ্যে সাধারণ সম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৫৬৮ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম হায়দার ডাবলু ২৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান ২৭৪ ভোট পান। দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৩৫০ এবং এফ এম গিয়াস উদ্দিন ২৯০ ভোট পেয়ে জয় লাভ করেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ মো. আসাদুল্লাহ আসাদ ২৬০ ভোট পান।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম- সম্পাদক জহিরুল আলম এবং সদর উপজেলা বিএনপি নেতা আলা উদ্দিন আলা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিজের হাতে খোঁড়া কবরে যাওয়ার অপেক্ষায় রহিম !

    October 6, 2026

    যশোরে আইনজীবীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জাল তালাকনামা তৈরির অভিযোগ

    October 6, 2026

    যশোরে এনসিপির মতবিনিময় সভা

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.