Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আইএসও সনদ পেলো যবিপ্রবির জিনোম সেন্টার

banglarbhoreBy banglarbhoreDecember 23, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইএসও’র সনদ প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করা হয়।
যবিপ্রবির উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে এ সনদ হস্তান্তর করেন কনসালটেন্সি ফার্ম হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। আইএসও সনদ হস্তান্তর করার পর কেক কেটে উদযাপন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ের গুণগত মান বজায় রাখায় ইতিমধ্যে যবিপ্রবির সিএসআইআরএল ও নেম ল্যাব আইএসও সনদ অর্জন করেছে।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. হাসিনা খান বলেন, স্বপ্ন দেখার পরই কেবল মানুষ স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এ বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বপ্ন দেখেছিলেন বলেই এতো সমৃদ্ধ গবেষণাগার করতে পেরেছেন। অল্প ব্যবস্থার মধ্যেই তিনি বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের যে কয়েকটি বিশ^বিদ্যালয় দেশের মধ্যে গবেষণায় অনন্য অবস্থান করে নিয়েছেন, তাদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এখন অন্যতম। গবেষণা বাড়াতে দেশেই পিএইচডি ডিগ্রিতে শিক্ষার্থী ভর্তির উপর গুরুত্বারোপ করেন তিনি।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। শুধু জিনোম সেন্টার নয়, যবিপ্রবিতে এ ধরনের বিশ^মানের ল্যাব আরও রয়েছে। এ ধরনের সনদ অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিনোম সেন্টারের সহকারী টেকনিক্যাল অফিসার মো. আলী আহসান সেতু।
এর আগে সকাল সাড়ে ১০টায় অধ্যাপক ড. হাসিনা খান বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় জিনোম সেন্টারের সম্প্রসারিত অংশে সেল কালচার ল্যাব উদ্বোধন করেন। পরবর্তীতে একই ভবনের নিচতলায় জিনোম সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.