Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহবায়ক রাশেদ খানের সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, নতুন করে ক্যান্টনমেন্ট থেকেও আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বাংলার মাটিতে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ গণহত্যাকারী দলটিকে রাজনৈতিকভাবে পুনর্বাসন মেনে নেবে না। আমরা ছাত্রসমাজ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে গণহত্যাকারীদের কোনো জায়গা নেই।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যারা তাদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে, তাদের চক্রান্ত রুখতে আমরা রাজপথে আছি, থাকব। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। একই সাথে দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস অনন্যা ও মুখ্য সংগঠক আল মামুন লিখনসহ নেতৃবৃন্দ।

যশোরে বিক্ষোভ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.