Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আগামী নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে : নার্গিস বেগম

যশোর জেলা বিএনপির ইফতার
banglarbhoreBy banglarbhoreMarch 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যশোর জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেল প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, ‘আমরা দেখছি পরাজিত শক্তি চারপাশ থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। যারা এতোদিন লুকিয়ে ছিলো, তারা গর্ত থেকে মাথাচাড়া দিয়ে বের হচ্ছে। শত্রুরা নানা প্যাঁচে ফেলে আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কাঁদাছুড়াছুড়ি করাতে ব্যস্ত। এই কাঁদা ছোড়াছুড়ি করলে আমাদের অবদান মাঝপথে থেমে যাবে। আমাদের রক্তদান, আমাদের আত্মত্যাগ, আমাদের কান্না সবকিছুই বৃথা প্রমাণিত হবে। আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাই প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার দ্রুত নির্বাচন দিবে বলে আমরা মনে করছি।’

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. আব্দুল মজিদ, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

আগামী নির্বাচন নার্গিস বেগম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.