Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবদহ সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • যশোরে মসজিদে মাইকিং করে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি
  • শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ : ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর প্রতিবেদক

শনিবার সকালে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মণিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর এবং তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।’

উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক মধুসূদন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, নওয়াপাড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ, হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস প্রসাদ, মণিরামপুর পৌরসভার কাউন্সিলর আদম আলী, বীর মুক্তিযোদ্ধা গৌর মল্লিক, আওয়ামী লীগ নেতা সুকৃতি রায়, প্রকাশ রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক গৌতম কুমার সরকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভবদহ সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

    September 30, 2026

    যশোরে মসজিদে মাইকিং করে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি

    September 30, 2026

    শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.