Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৮, ২০২৪

আটকে রেখে ঘুষ আদায় : ভোমরা কাস্টমস সুপারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মো. বাবলুসহ চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভারত থেকে ফিরে আসা দুই পাসপোর্ট যাত্রীকে তিন ঘন্টা আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ১৭ অক্টোবর অক্টোবর দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি সাতক্ষীরা পৌর এলাকার বদ্দিপুর এলাকার আব্দুস সবুর এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আত্মীয় মোছা. ছাকিলা খাতুনকে নিয়ে বৈধ পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন শেষে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে গেলে সেখানে কর্মরতরা তার (সবুর) ও ছাকিলার ব্যাগ ও শরীর তল্লাশী করে অবৈধ কিছু না পেয়ে বিকেল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত আটকে রাখে।

আব্দুস সবুর আরো বলেন, কাস্টমস অফিসে অটকে রাখার সময় তারা তার পাসপোর্টের ছবি তুলে রাখে ও কাছে থাকা বাচ্চাদের খেলনা সহ অন্যান্য জিনিসপত্র বের করে নিয়ে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেয়ায় তার আত্মীয়কে নিয়ে তারা চলে যেতে বলেন। এ ঘটনার গত ১ অক্টোবর তিনি মালামাল ফেরত চেয়ে কাস্টমস কর্তৃপক্ষকে লিগাল নোটিশ প্রদান করলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফোন করে ভোমরায় যেতে বলেন। সেই মোতাবেক গত ১৫ অক্টোবর বেলা ২ টার দিকে ভোমরা স্থলবন্দর কাস্টমস কার্যালয়ে গেলে তারা মাত্র দুটি কম্বল ফেরত দেয়। এবং হুমকি দেয় ভবিষ্যতে কিভাবে ভারতে যাস বলে হুমকি দেয়। এছাড়া পাসপোর্ট বাতিল ও মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়।

এদিকে ভবিষ্যতে তার ও নিকট কোন আত্মীয় স্বজনদের যাতায়াতের পথে অবৈধ মালামাল দিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি বা ক্ষয়ক্ষতি করতে পারে এই আশঙ্কায় তিনি বাদী হয়ে ১৭ অক্টোবর সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত ঘটনার বিবরণ দিয়ে মামলা করেছেন।

মামলায় ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মো. বাবলু (৫০), কাস্টমস সিপাহী যথাক্রমে মো. হাসনাইন (৩৫), মো. সুমন (৩২), আবুল কালাম (৪২), কাস্টমস ইন্সপেক্টর জেমি (৩৮) এবং ভোমরা গ্রামের মিয়ারাজ গাজীর ছেলে জাকির হোসেন (৪৫)। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.