Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আদালতে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান : প্রতিবাদে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreDecember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে এসে যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার অনুকূলে স্লোগান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেয় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরাও। এ সময় শিক্ষার্থীরা  ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার, সাবধান’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চোরা কর্মসূচির মাধ্যমে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। কোনো পরাজিত শক্তি যেন ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন, নাশকতার মামলায় যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছে। যারা জামিনযোগ্য, তাদের বিচারক জামিন দিয়েছেন। এ নিয়ে যারা আদালত চত্বরে বিশৃঙ্খলা করেছে, বা করছে তাদের আইনের আওতায় আনতে হবে। বিগত সময়ে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছিলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তাদের ফ্যাসিজমের কারণে প্রধান বিচারপতিকেও দেশ ছাড়তে হয়েছিলো। বিচার বিভাগকে আর প্রশ্নিবিদ্ধ হতে দেবে না ছাত্রজনতা। দেশেকে নিয়ে যেকোন ষড়যন্ত্র রুখে দেবে ছাত্রজনতা। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকার আহ্বান জানান।’

প্রসঙ্গত, রোববার পৃথক তিনটি নাশকতার মামলায় যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে বিচারক ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর আদালতের খাসকামরা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় পর্যন্ত ‘জয় বাংলা, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’ স্লোগান দিতে দেখা যায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের। ওই সময় আদালত এলাকায় একধরনের উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করে বিরোধী রাজনৈতিক শিবিরে।

বৈষম্যবিরোধী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.