বাংলার ভোর প্রতিবেদক
যশোর পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কুরআন তেলাওয়াত, আলোচনা, নাতে রাসূল পরিবেশনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাটমি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সা:) যেভাবে জীবন যাপন করতেন সেটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সফলতা আসবে।
আলোচনা করেন মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম ও কুরআন শিক্ষক হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে রাসুলের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী তাসফিয়া জান্নাত।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্রী মিনহাজ বিনতে জনু। নাতে রাসুল পরিবেশন করেন ১ম বর্ষের বিদেশী ছাত্রী মালেক আরিনা আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও শমন্তি শারমিন দোলা।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।
শিরোনাম:
- যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
- চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
- যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
- যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
- যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
- নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
- যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত