বাংলার ভোর প্রতিবেদক
যশোর পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কুরআন তেলাওয়াত, আলোচনা, নাতে রাসূল পরিবেশনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাটমি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সা:) যেভাবে জীবন যাপন করতেন সেটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সফলতা আসবে।
আলোচনা করেন মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম ও কুরআন শিক্ষক হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে রাসুলের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী তাসফিয়া জান্নাত।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্রী মিনহাজ বিনতে জনু। নাতে রাসুল পরিবেশন করেন ১ম বর্ষের বিদেশী ছাত্রী মালেক আরিনা আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও শমন্তি শারমিন দোলা।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।
শিরোনাম:
- যশোরে নিখোঁজ মাদরাসা ছাত্র
- স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর- শ্বাশুড়িকে উকিল নোটিশ!
- মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার এক সহকারী অধ্যাপক ১৬ বছর অনুপস্থিতিতেও থামেনি বেতন উত্তোলন!
- অনৈতিকতার অভিযোগে বসুন্দিয়ায় বিএনপি নেতার পদ স্থগিত
- ঐতিহ্য ও নতুনত্বে বর্ষবরণে প্রস্তুত যশোর
- জামিন পেলেন যশোর জেলা আ. লীগ সভাপতি মিলন
- বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত শাড়ির চালান আটক
- যশোরে পুলিশি তৎপরতায় স্বর্ণালংকার উদ্ধার

