Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJanuary 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক কমিটি যশোরের উদ্যোগে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর শাহীন ইকবালের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য এতে অংশ নেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। বিদ্যুতের উৎপাদন বাড়লেও, জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪.৬৫ শতাংশ।

সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রণীত হওয়ায় নীতি পরিকল্পনা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সরকারের পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সরকারি ক্রয় এবং পরিবেশ-বিষয়ক আইন ও বিধিবিধান পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এ খাত সংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য দেশজ সম্পদ ও প্রতিষ্ঠানের সক্ষমতা ব্যবহার না করে আমদানি- নির্ভর ব্যয়বহুল কয়লা ও এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ অবস্থায় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি করে মহাপরিকল্পনা প্রণয়ন, জবাবদিহি নিশ্চিতে তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে স্বশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.