Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আন্দোলনে সেবা বঞ্চিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
banglarbhoreBy banglarbhoreMarch 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
বুধবার সকাল ১০ টায় বাঘারপাড়া থেকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এসেছেন আবদুস সামাদ। কাউন্টারে টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েন তিনি। কাউন্টার থেকে টিকিট না দিয়ে তাকে জানানো হয়েছে ডাক্তাররা আন্দোলন করছে এখন টিকিট দিতে পারবে না।

হাসপাতাল চত্বরে একটা এক্স-রে কাগজ হাতে দাঁড়িয়ে সদর উপজেলার বলরামপুর এলাকার ছবিরন বেগম। কোনো রকম টিকিট কেটে ডাক্তারের চেম্বরের সামনে অপেক্ষা করছিলেন তিনি। একটু পরেই ১০ থেকে ১৫ জন সাদা অ্যাপ্রোন পরা ছেলে মেয়ে ডাক্তারের রুমে রুমে প্রবেশ করে। পরে ছবিরন বেগমকে জানানো হয় ডাক্তারকে রোগী দেখতে দিচ্ছে না। এখন আর কোনো রোগী দেখা হবে না।

হাসপাতাল চত্বরে আব্দুস সামাদ, ছবিরন বেগমের মত ১০ থেকে ১৫ জন রোগী ও রোগীর স্বজনের সাথে কথা হয়। তারা অভিযোগ করে বলেন, ডাক্তার দেখাতে এসে শুনতে হচ্ছে ডাক্তাররা আন্দোলন করছে রোগী দেখবে না। দূর দূরন্ত থেকে আসা রোগীদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। গরীব মানুষেরা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিতে সরকারি হাসপাতালে আসে। কিন্তু সরকারি হাসপাতালের ডাক্তারেরা ঠিকমত সেবা দিচ্ছেন না।

বাঘারপাড়ার আব্দুস সামাদ বলেন, ক্লিনিকে ডাক্তার দেখানোর মত টাকা নেই। আমরা দিন আনি দিন খাই। ক্লিনিকে ডাক্তার দেখাতে গেলে ৫শ’ থেকে ৬শ টাকা লাগবে। এত টাকা খরচ করার মত সামর্থ নেই। টিকিটের জন্য অপেক্ষা করছি। শুনলাম ডাক্তাররা নাকি আন্দোলন করছে রোগী দেখবে না। রোগীদের কষ্ট তারা কি বুঝবে।

সদরের বলরামপুরের ছবিরন বেগম বলেন, রোজা থেকে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছি। আমার মত অনেকেই এসেছে। রোজার মাসে সকাল সকাল হাসপাতালে আসলাম। ভাবলাম দ্রুত ডাক্তার দেখায়ে বাড়ি চলে যাবো। এখানে এসে দেখছি অন্য খেলা। সব ডাক্তারা চলে যাচ্ছে আন্দোলন করতে। রোগী দেখবে না নাকি। বসারও জায়গা পাচ্ছি না। বয়স হয়েছে এত কষ্ট করতে পারি না এখন। আর একটু দেখি অপেক্ষা করে ডাক্তার বসে যদি।

এদিকে, হাসপাতালে রোগীদের সেবা বঞ্চিত করে আন্দোলনে নেমেছে এন্টার্নী ডাক্তার অ্যাসোসিয়েশন (আইডিএ)। ন্যাশনাল স্ট্রিয়ারিং কমিটির দাবির সাথে একাগ্রতা প্রকাশ করে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দিয়েছেন। ইনডোর ও আউটডোরে সকল প্রকার সেবা বন্ধ রেখে, হাসপাতালের গেটের সামনে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

আইডিএ যশোরের সভাপতি ডা. ইমাম আল আজমের নেতৃত্বে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। সংগঠনটির সহ সভাপতি ডা. মাসুদুর রহমান বলেন, আইসিইউ, পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, কার্ডিওলজি ওয়ার্ড ও জরুরি বিভাগ চালু রাখা হয়েছে। বাকি ওয়ার্ডগুলোর চিকিৎসকরা তাদের সাথে একমত পোষণ করে কর্মবিরতি পালন করছে।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের ভোগান্তির বিষয়ে যশোর জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

আন্দোলনে জেনারেল যশোর সেবা বঞ্চিত হাসপাতাল ২৫০ শয্যা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.