Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন
  • বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি
  • নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
  • যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী তৌহিদুর রহমান আর নেই
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আমি নির্বাচনে এসেছি মানুষের অধিকার আদায় করতে : ফন্টু

banglarbhoreBy banglarbhoreJune 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন-চার বছর যশোর সদরে উন্নয়নের জন্য যে পরিমাণে অর্থ বরাদ্দ দিয়েছে, সে হিসেবে উন্নয়ন হয়নি। তাহলে কোটি কোটি টাকা গেলো কোথায় ? আমি নির্বাচনে এসেছি মানুষের অধিকার আদায় করতে। নিজের আখের গুছানোর জন্য ভোট করছি না। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ।’

সোমবার সারাদিন যশোর পৌরসভা ১ ও ৫ নং ওয়ার্ডে এবং লেবুতলা ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, ৫জুন মোটরসাইকেল প্রতীকে যশোর সদর উপজেলার নির্বাচনে জয়লাভ করতে পারলে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হবে সদর উপজেলা। শেখ হাসিনার উন্নয়নের ধারায় সদর উপজেলা স্মার্ট উপজেলায় পরিণত করতে ৫ জুন সারাদিন মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মোটরসাইকেল প্রতীক মানে শান্তি ও অগ্রগিত মার্কা। জয় আমাদের হবে ইনশাআল্লাহ।’

যশোর পৌরসভা ১ ও ৫ নং ওয়ার্ডে এবং লেবুতলা ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নিয়ন, তথ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সদস্য সুলতান মাহমুদ পরান, সবুজ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান বাবলু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক ও সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, লিয়াকত সরদার, মন্টু, আব্দুল আজিজ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

    October 5, 2026

    শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন

    October 5, 2026

    বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.