Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ. লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মশাল মিছিল

banglarbhoreBy banglarbhoreFebruary 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের পুরাতন ভাস্কর্য মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে রুপ নেয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুথানের পরে নতুন সূর্যোদয় ঘটেছে। কিন্তু দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারই ধারাবাহিকতাই আজ নিষিদ্ধ সংগঠনের এক নেতা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঠিকানা চৌগাছার মাটিতে আর হবেনা।
উপজেলা ছাত্রদল নেতা শিহাব ইমরান তুষার, সিংহঝুলী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ফারহান নাদিম, স্বরুপদাহ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ হাসান, পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। তারই প্রতিবাদে এদিন সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

মশাল মিছিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.